গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, পুলিশ সদর দফতরের জরুরি নির্দেশনা

জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। এ বিষয়ে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের সব ইউনিটকে জরুরি নির্দেশনা দিয়ে এ চিঠি পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা এ হামলা চালাতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

নাম উল্লেখ না করে পুলিশ সদর দফতরের একজন ডিআইজি স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনটির সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য মিলেছে।

গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।

বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও রয়েছে। এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনার বিষয়েও সতর্ক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বাড়ানো এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এরইমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নানামুখী তৎপরতাও চলছে।

About captionidea

Thanks For Visit Our Website.

Check Also

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে পথ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *